মাধবপুরে পা পিছলে বিদ্যুতের তারে ধরে মৃ ত্যু
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ PM

মাধবপুরে পা পিছলে বিদ্যুতের তারে ধরে মৃ ত্যু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ০৩:৩৪:০৩ AM

মাধবপুরে পা পিছলে বিদ্যুতের তারে ধরে মৃ ত্যু

ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে ফারুক মিয়া (৪৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। ।শুক্রবার (৩০ মে ) ১১ টার দিকে  এই ঘটনা ঘটে।

ফারুক মিয়া ওই গ্রামের নোয়াব আলীর ছেলে

গ্রামের মেম্বার আবিদ মিয়া জানান ঝড়বাদলে ভেঙে পড়া একটি বিদ্যুতের খুটিতে থাকা তারে জড়িয়ে ফারুক মিয়ার মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো ইউসুফ আলী জানান, 'ভারি বর্ষণে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে পিয়াইম গ্রামের উপরর দিয়ে নাসিরনগরের দিকে টানানো ৩৩ কেভি বিদ্যুতের  লাইনের একটি খুঁটি হেলে  অন্য একটি লাইনের উপর পড়ে যায়। ওই লোক পাশেই টিউবওয়েল থেকে পানি আনতে যাওয়ার সময় পা পিছলে গেলে খুঁটিতে থাকা তারে  ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় যা আসলেই দুঃখজনক। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা