মাধবপুরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিকিৎসা ক্যাম্প
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ PM

মাধবপুরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিকিৎসা ক্যাম্প

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০৪:৫৪:২৬ AM

মাধবপুরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিকিৎসা ক্যাম্প

ছবি: নিজস্ব


শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে  মাধবপুরের ছাতিয়াইনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ১১ টায় ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজে হাজেরা নুর শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও মাধবপুর উপজেলা বিএনপির সহ সভাপতি শহীদুল ইসলাম বাবু।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উদ্যোক্তা পরিচালক বিল্লাল হোসেন, উপদেষ্টা আশরাফ উদ্দিন,ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজু মিয়া,শিক্ষক শেখ কামরুল হাসান, ফজলুর রহমান ও দুলাল মিয়া প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসানের নেতৃত্বে এ চিকিৎসা ক্যাম্পে ১০  জন বিশেষ চিকিৎসক রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।এসময় রোগীদের প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবু জানান, ' সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্পে ১ হাজার ২০০ জন রোগীকে চিকিৎসা পরামর্শ ও ঔষধপত্র দেওয়া হয়েছে।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা