হবিগঞ্জে পুকুরে ডুবে ভাই বোনের মৃ*ত্যু
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ PM

হবিগঞ্জে পুকুরে ডুবে ভাই বোনের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০৭:৫৬:২২ AM

হবিগঞ্জে পুকুরে ডুবে ভাই বোনের মৃ*ত্যু

ফাইল ছবি


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার ( ৩১ মে) দুপুরে উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা ওই গ্রামের বাসিন্দা আরজু মিয়ার ছেলে নবিউর রহমান (৫) ও তার বোন সাদিয়া আক্তার (৭)।  

পুলিশ সূত্রে  জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা পানিতে ভেসে উঠলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা