মাধবপুরে সেনাবাহিনীর অ*ভিযানে অ*স্ত্র ও মা*দক উদ্ধার
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ PM

মাধবপুরে সেনাবাহিনীর অ*ভিযানে অ*স্ত্র ও মা*দক উদ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০১:৩৬:২৯ AM

মাধবপুরে সেনাবাহিনীর অ*ভিযানে অ*স্ত্র ও মা*দক উদ্ধার


হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী।

জানা গেছে, রোববার (১ জুন) ভোর ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার সোয়াবই গ্রামে ফুয়াদ হাসান সাকিব নামে একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাকিব পালিয়ে যান। পরে সেনাবাহিনী সাকিবের ভাগ্নে মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুমের উপর থেকে একটি বন্দুক (SMK B2), ৩টি গুলি ও ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

রাব্বি ওই গ্রামের জোনাব আলীর ছেলে। সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি সেনাবাহিনী।

উদ্ধারকৃত অস্ত্র ও ফেনসিডিল মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা