মাধবপুরে আদালতের আদেশ লং ঘ ন করে নির্মানকাজ!
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ AM

মাধবপুরে আদালতের আদেশ লং ঘ ন করে নির্মানকাজ!

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ০৬:২৭:১৭ AM

মাধবপুরে আদালতের আদেশ লং ঘ ন করে নির্মানকাজ!

ছবি: নিজস্ব


আদালতের আদেশ লংঘন করে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয়নগরে একটি প্রভাবশালী মহল স্থাপনা নির্মান করছে। যেকোনো মুহুর্তে বড় ধরণের অঘটনের আশংকা করছে সচেতন মহল।

জানা গেছে, শিবজয়নগর গ্রামের  ২৯৩৩,২৯৩৫ ও ২৯৩৪  দাগের  মোট ৩৫ শতাংশ বাড়ি রকম ভূমির মধ্যে ২৮ শতাংশ ভূমিতে রাজিব মিয়া,আলেমা খাতুন, তাহমিনা খাতুন,রুনা আক্তার ও শাহেনা বেগম মালিকানা দাবি করে সম্প্রতি পাকা ঘর নির্মানের কাজ শুরু করে।উক্ত ভূমির প্রকৃত মালিক দাবিদার শাহজাহান মিয়া আদালতে উল্লেখিত ব্যক্তিবর্গকে বিবাদী করে  একটি দরখাস্ত মামলা করলে বিজ্ঞ আদালত বর্ণিত ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাধবপুর থানায় আদেশের অনৃলিপি প্রেরণ করেন।মাধবপুর থানার এএসআই মামুন মিয়া এ সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেন।কিন্তু প্রভাবশালী দ্বিতীয়পক্ষ এই নোটিশ আমলে না নিয়া উল্লেখিত ভূমিত ঘর নির্মানের কাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন শাহজাহান মিয়া।

সরেজমিনে গিয়ে শাহজাহান মিয়ার অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।  জানতে চাইলে দ্বিতীয় পক্ষের  লোকজন দাবি করেন, এই ভূমি বিগত ৫০ বছর ধরে তারা পুরুষানুক্রমে ভোগদখল করে আসছেন এবং যথারীতি খাজনা ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন।

তাহলে বিজ্ঞ আদালত কেন স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন এমন প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি দ্বিতীয় পক্ষের  ইয়াসিন আরাফাত। 

মাধবপুর থানার এএসআই মামুন মিয়া জানান, আদালতের নির্দেশনা যথাযথভাবে পালন করতে উভয় পক্ষকেই বলা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান