সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ PM

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০১:৫৩:০২ PM

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

৪ অক্টোবর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে এসএমপির গণমাধ্যম শাখা। এসএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেশাজাতীয় ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৩টি যানবাহন জব্দ করা হয়েছে।

নিরাপদ সিলেট গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল