সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেনযোগাযোগ বি চ্ছি ন্ন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ PM

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেনযোগাযোগ বি চ্ছি ন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৫ ০৬:৪০:৩৫ AM

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেনযোগাযোগ বি চ্ছি ন্ন

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেনযোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আজ দুপুর ১টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এরে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

এম এ মজিদ নামে এক যাত্রী বলেন, ‘সিলেটে যাওয়ার জন্য স্টেশনে এসে জানতে পারি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। কাউন্টারে যোগাযোগ করলে টিকিট রিফান্ডের সুযোগ নাই বলে তারা জানান। এতে করে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, নোয়াপাড়া স্টেশন থেকে ১২টা ৫৩ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। সেই হিসাবে শায়েস্তাগঞ্জ স্টেশনে ১টা ২৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি আউটার সিগন্যালে থেমে যায়। ফলে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।

ইঞ্জিন বিকল



শীর্ষ সংবাদ:

সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়