লাখাইয়ে চাচাতো ভাইয়ের হা*মলায় যুবক খু*ন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ PM

লাখাইয়ে চাচাতো ভাইয়ের হা*মলায় যুবক খু*ন

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ০২:১৬:৩১ PM

লাখাইয়ে চাচাতো ভাইয়ের হা*মলায় যুবক খু*ন

প্রতীকী ছবি


হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে আপন চাচাতো ভাইয়ের হামলায় খুন হয়েছেন মহিবুর (৩২) নামে এক যুবক। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) এ ঘটনা ঘটেছে। নিহত মহিবুর মুড়িয়াউক গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।

জানা যায়, শুক্রবার সকালে নিহত মহিবুরের একটি ছাগল তার চাচাতো ভাই দুদু মিয়ার বাড়ির শিম গাছ খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুদু মিয়াসহ তার লোকজন মহিবুরের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং বেধড়ক মারধর করেন। এতে অসুস্থ হয়ে পড়েন মহিবুর। অসুস্থ মুহিবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এসময় গুরুতর অসুস্থ মহিবুরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, উপ-পরিদর্শক আকতারুজ্জামান, মানিক সাহা ও এএসআই আনোয়ারুল হকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে যান এবং হুকুম আলীর পুত্র বায়েজিদ, জমসু মিয়ার পুত্র সাদ্দাম ও ধনু মিয়ার স্ত্রী শেফালী আক্তারকে আটক করেন।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, নিহত মহিবুরের মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়