মাধবপুরে পাখি আ ট ক ও বিক্রি,জ রি মা না ১০ হাজার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ AM

মাধবপুরে পাখি আ ট ক ও বিক্রি,জ রি মা না ১০ হাজার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০৭:৫৭:৪৩ PM

মাধবপুরে পাখি আ ট ক ও বিক্রি,জ রি মা না ১০ হাজার

ছবি:নিজস্ব


মাধবপুরে অবৈধভাবে দেশীয় পাখি আটক ও বিক্রির দায়ে মোঃ মালু মিয়া নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে মাধবপুর উপজেলার মনতলা স্টেশন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মালু মিয়াকে অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। মালু মিয়া মেরাশানি গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, মালু মিয়া মনতলা স্টেশন বাজারে অবৈধভাবে দেশীয় তিলা ঘুঘু,শালিক, বুলবুলি ও ডাহুক পাখি বিক্রি করছেন জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মালু মিয়াকে অর্থদনরড করেন।পরে উদ্ধারকৃত পাখিগুলো বনবিভাগের দায়িত্বশীলদের তত্বাবধানে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ও জগদীশপুর ফরেস্ট বিট অফিসের কর্মকর্তা আব্দুল কাদির  উপস্থিত ছিলেন। 

জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক