মাধবপুরে মা দ ক সেবনের দায়ে পাঁচ জনকে জে*ল-জরিমানা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ AM

মাধবপুরে মা দ ক সেবনের দায়ে পাঁচ জনকে জে*ল-জরিমানা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০৯:৩৭:৫৩ PM

মাধবপুরে মা দ ক সেবনের দায়ে পাঁচ জনকে জে*ল-জরিমানা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হযরত শাহ সোলেমান ফতেহগাজী (র.) মাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাঘাসুরা ইউনিয়নের মাজার এলাকার পাগল আকলাছ মিয়া (৪০), সবুজ আলী (৪৫), আলমগীর (৩৫), সেতু মিয়া (৩৫) ও ফরশ কোষ (৩৩)।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে এবং উপ-পরিদর্শক মীরা রানীর উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে গাঁজা সেবনের সময় পাঁচজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক