মাধবপুরে বি*জিবি ক্যাম্পের পাশ থেকে লা*শ উদ্ধার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ AM

মাধবপুরে বি*জিবি ক্যাম্পের পাশ থেকে লা*শ উদ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ১২:৫৪:৪৫ PM

মাধবপুরে বি*জিবি ক্যাম্পের পাশ থেকে লা*শ উদ্ধার

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের উত্তর পাশ থেকে ওসমান মিয়া (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ওসমান মিয়া বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে বলে জানিয়েছেন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান।

তিনি জানান, সকালে খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কিভাবে ওসমানের মৃত্যু হয়েছে এটি এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক