হবিগঞ্জে নি খোঁ জে র ৬দিন পর রঙ্গিলা মিয়ার ম র দেহ উ*দ্ধার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ AM

হবিগঞ্জে নি খোঁ জে র ৬দিন পর রঙ্গিলা মিয়ার ম র দেহ উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০৮:১২:৪৯ PM

হবিগঞ্জে নি খোঁ জে র ৬দিন পর রঙ্গিলা মিয়ার ম র দেহ উ*দ্ধার

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের পার্শ্ববর্তী হাওর থেকে রঙ্গিলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঙ্গিলা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর মধ্যহাটির নুরুল হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়- রঙ্গিলা মিয়া গত ৬দিন যাবত নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পত্রপত্রিকায়ও বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু তাতেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। শনিবার দুপুরে হঠাৎ করে সুনারু গ্রামের পার্শ্ববর্তী হাওরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ঘাতকেরা তার মরদেহ বস্তাবন্দি করে বস্তার ভেতর পাথর দিয়ে হাওরের পানিতে তলিয়ে দেয়। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। অচিরেই এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক