হবিগঞ্জে সরকারি কাজে বাধা ও ম্যাজিস্ট্রেটের ওপর হা ম লা র চেষ্টায় আ ট ক ৩
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২০ AM

হবিগঞ্জে সরকারি কাজে বাধা ও ম্যাজিস্ট্রেটের ওপর হা ম লা র চেষ্টায় আ ট ক ৩

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ০৭:৩৩:৩৪ PM

হবিগঞ্জে সরকারি কাজে বাধা ও ম্যাজিস্ট্রেটের ওপর হা ম লা র চেষ্টায় আ ট ক ৩

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সরকারি কাজে বাধা সৃষ্টি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।আটককৃকরা হল পরমানন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে সাদ্দাম হোসেন (২৫), আব্দুল লতিফের ছেলে শিরু মিয়া (৪০) ও ইবরাহিম মিয়ার স্ত্রী খাদিজা আক্তার(৩৫)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম জানান, পরমানন্দপুর গ্রামের তারা চান বেগম ও সেরু মিয়ার মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। আদালতের নির্দেশে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার ওই রাস্তার প্রতিবন্ধকতা সরানোর দায়িত্ব তাকে দেন।

তিনি আরও জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর কিছু উশৃঙ্খল ব্যক্তি সরকারি কাজে বাধা সৃষ্টি করে এবং তাকে ঘিরে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর একটি দল এসে তাকে এবং তার সাথে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মকর্তার ওপর হামলার চেষ্টার অভিযোগে নিয়মিত মামলা  প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক