শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাসরুমে যেতে হবে : জেলা শিক্ষা কর্মকর্তা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ PM

শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাসরুমে যেতে হবে : জেলা শিক্ষা কর্মকর্তা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ১০:১৩:৫৩ PM

শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাসরুমে যেতে হবে : জেলা শিক্ষা কর্মকর্তা

ছবি: নিজস্ব


শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাসরুমে যেতে হবে। ক্লাসরুমে আকর্ষণীয় ভাবে পড়াটা উপস্থাপন করতে হবে। তবেই শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আগ্রহী হবে। অভিভাবকদের সাথে নিয়মিত মিটিং করতে হবে। তাহলেই ভালো রেজাল্ট আসবে। হবিগঞ্জের মাধবপুরে এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন একথা বলেন।

সোমবার (২১ জুলাই) বেলা ১১ টায় মাধবপুর উপজেলা শিক্ষা অফিস ও হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস এর আয়োজনে মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: ইমরুল হাসান, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, অধ্যক্ষ মো: জাহির উদ্দিন, মো: আমীর হোসেন,মো: মিজানুর রহমান, পুরষ্কার বিজয়ী শিক্ষার্থী আকলিমা আক্তার, জাহিদুল ইসলাম প্রমূখ। পরে পুরস্কার বিজয়ী ২৬ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়াও পুরষ্কার বিজয়ী এসএসসি পরীক্ষায় উত্তির্ন শিক্ষার্থীদের অভিভাবকের ব্যাংক একাউন্টে দশ হাজার ও এইচএসসি পরীক্ষায় উত্তির্ন শিক্ষার্থীদের অভিভাবকের একাউন্টে পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি