হবিগঞ্জে ডোবা থেকে নিখোঁজ গৃহবধূর লা*শ উ দ্ধা র
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ AM

হবিগঞ্জে ডোবা থেকে নিখোঁজ গৃহবধূর লা*শ উ দ্ধা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ১০:০৬:১০ PM

হবিগঞ্জে ডোবা থেকে নিখোঁজ গৃহবধূর লা*শ উ দ্ধা র

ছবি: নিজস্ব


মাধবপুরে সোনাই আশ্রয়ন প্রকল্পের পাশে বীর নিবাসের সামনের ডোবা থেকে মায়েশা আক্তার  নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মায়েশা আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে । গত ৫ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মায়েশার পিতা বিল্লাল মিয়া জানান, 'গত শুক্রবার( জুলাই) মায়েশার স্বামী সোহাগ মিয়া ফোন করে জানান মায়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।আমাদের বাড়িতে (হাড়িয়া) এসেছে কি না জানতে চায়।এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মায়েশাকে পাওয়া যায়নি।আজ (মঙ্গলবার) সন্ধ্যার সময় সোগাগ মিয়ার বাড়ির পাশের ডোবায় কচুরিপানার ভেদ করে মায়েশার লাশ ভেসে উঠতে দেখে প্রতিবেশীরা।খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।'

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,'উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।নিহতের শাশুড়ী রোমানা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক