হবিগঞ্জের তিন আসনে বিএনপি প্রার্থীর নাম চূড়ান্ত
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ AM

হবিগঞ্জের তিন আসনে বিএনপি প্রার্থীর নাম চূড়ান্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৮:৩৫:৫৫ PM

হবিগঞ্জের তিন আসনে বিএনপি প্রার্থীর  নাম চূড়ান্ত

ছবি:সংগৃহীত


আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে হবিগঞ্জ জেলার তিনটি আসনের প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে দলটি।

সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেসব আসনের নাম পরে প্রকাশ করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

ঘোষিত তালিকায় হবিগঞ্জ জেলার তিনটি আসনে প্রার্থী হিসেবে রয়েছেন-

হবিগঞ্জ-২ আসনে: আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন

হবিগঞ্জ-৩ আসনে: জি কে গউছ

হবিগঞ্জ-৪ আসনে: এস. এম. ফয়সাল

এছাড়া মৌলভীবাজার জেলার কয়েকটি আসনেও প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

প্রার্থী ঘোষণার আগে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ