২ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ AM

২ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ০৫:৫৭:৪৮ PM

২ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

সংগৃহিত


দুই দিনের সরকারি সফরে আগামী শনিবার (৮ নভেম্বর) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হবেন এবং পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন।

এরপর আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। পরে তিনি নিজ বাস ভবনে কিছু সময় অবস্থান শেষে সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। পরদিন সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ফিরে আসবেন।

এর আগে, গত ২৯ অক্টোবর রাষ্ট্রপতির প্রটোকল অফিসার লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক