হবিগঞ্জে অপহৃত নারী উ*দ্ধার, প্রধান আসা*মি যুবক গ্রে*প্তার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১০ AM

হবিগঞ্জে অপহৃত নারী উ*দ্ধার, প্রধান আসা*মি যুবক গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০২:১৪:০১ AM

হবিগঞ্জে অপহৃত নারী উ*দ্ধার, প্রধান আসা*মি যুবক গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জে অপহৃত এক নারীকে উদ্ধার করেছে র‌্যাব-৯। এ ঘটনায় জড়িত একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম বিভাগ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। অভিযানে নবীগঞ্জ থানার পাঞ্জারাই গ্রাম থেকে অপহৃত এক নারীকে উদ্ধার করা হয়।

একই সঙ্গে মামলার প্রধান আসামি মো. রুমান মিয়া (২৮), পিতা ছুপু মিয়া, গ্রাম পাঞ্জারাই, নবীগঞ্জ-তাকেও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ভিকটিমকে অপহরণের ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল।

র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত নারী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ