হবিগঞ্জে মসজিদে মুসল্লি নি*হতের ঘটনায় আ*টক ১
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ AM

হবিগঞ্জে মসজিদে মুসল্লি নি*হতের ঘটনায় আ*টক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৩:২৬:১৭ PM

হবিগঞ্জে মসজিদে মুসল্লি নি*হতের ঘটনায় আ*টক ১


হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে এক মুসল্লি নিহতের ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ শেষে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০)।

র‌্যাব জানায়, নিহত ইমরুল মিয়া ছিলেন গত ২২ আগস্ট নবীগঞ্জের হাসানখালি এলাকায় লাশ উদ্ধার হওয়া জাবেদ মিয়া হত্যাকাণ্ডের মূল আসামি। কারাগারে থাকা অবস্থায় তিনি ২ নভেম্বর জামিনে মুক্তি পান। এরপর ৭ নভেম্বর জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নিহত জাবেদের ভাই বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে রোসেল মিয়া (১৯) তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর শনিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে রোসেল মিয়াকে আটক করে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, আগের হত্যাকাণ্ডের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ