মাধবপুর-চুনারুঘাট হবে সমৃদ্ধ জনপদ: বাঘাসুরায় বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের অঙ্গীকার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১১ AM

মাধবপুর-চুনারুঘাট হবে সমৃদ্ধ জনপদ: বাঘাসুরায় বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের অঙ্গীকার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৫ ১০:০৪:৪২ PM

মাধবপুর-চুনারুঘাট হবে সমৃদ্ধ জনপদ: বাঘাসুরায় বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের অঙ্গীকার

ছবি: জৈন্তা বার্তা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন,‘মাধবপুর-চুনারুঘাটকে একটি সমৃদ্ধ ও উন্নত জনপদে রূপান্তরিত করাই আমার অঙ্গীকার। উন্নয়ন হবে জনগণের অংশগ্রহণে, এবং তা শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থান নির্ভর হবে। জনগণই হবে এই এলাকার উন্নয়নের মূল চালিকা শক্তি।’

সোমবার বিকেলে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির আয়োজন করা জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ মেম্বার এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য আব্দাল মিয়া।

সৈয়দ মোঃ ফয়সল বলেন,‘‘আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। দারিদ্র্য, বেকারত্ব ও অনিয়ম দূর করতে পরিবর্তনের রাজনীতি প্রয়োজন। ধানের শীষের বিজয় মানেই মানুষের বিজয়। নির্বাচিত হলে আমি প্রতিটি গ্রামকে আলোকিত ও কর্মসংস্থানমুখী করে গড়ে তুলবো।’

তিনি আরও বলেন, যুবসমাজ দেশের শক্তি। তাদের কর্মসংস্থান, প্রশিক্ষণ ও সুযোগ সৃষ্টি করলেই দেশ এগিয়ে যাবে। তারা একটি বাংলাদেশ চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে, এবং ন্যায়বিচার পাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনগণের রক্তে লেখা গণতন্ত্রের ইতিহাস মুছে ফেলা যাবে না। দীর্ঘদিন দমন-নিপীড়নের শিকার এই জনপদের মানুষ এখন পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় এলে মাধবপুর ও চুনারুঘাট অঞ্চলে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় শিল্পকারখানা পুনরুজ্জীবিত করা, রাস্তা-ঘাট ও সেতুর উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি হবে দলের অঙ্গীকার।

সভা শেষে জনতার “ধানের শীষের জয়ধ্বনি” বাঘাসুরা মাঠ মুখরিত করে। তরুণ-যুবক, নারী ও প্রবীণদের উচ্ছ্বাসে সমাবেশটি রূপ নেয় এক আনন্দঘন রাজনৈতিক উৎসবে। বক্তারা ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করেই মাধবপুর-চুনারুঘাটকে একটি সমৃদ্ধ জনপদে পরিণত করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ