মাধবপুরে মা*দকসহ একজন আ*টক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ AM

মাধবপুরে মা*দকসহ একজন আ*টক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৩:০১:৩৯ PM

মাধবপুরে মা*দকসহ একজন আ*টক


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনা সদস্যদের পরিচালিত অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত মাধবপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মো. রতন মিয়ার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে ৭.৩ কেজি গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং রতন মিয়াকে আটক করা হয়।

আটক রতন মিয়া বেজুড়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সেনা সদস্যরা জানান, মাদকবিরোধী অভিযান দেশের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। অভিযানে মাধবপুর আর্মি ক্যাম্পের একটি টিম অংশ নেয়। অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ