মাধবপুরে ‘ডে*ভিল হা*ন্ট’ ফেজ-২ অভি*যানে আওয়ামী লীগের দুই নেতা গ্রে*ফতার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৯ PM

মাধবপুরে ‘ডে*ভিল হা*ন্ট’ ফেজ-২ অভি*যানে আওয়ামী লীগের দুই নেতা গ্রে*ফতার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০১:২২:১৫ AM

মাধবপুরে ‘ডে*ভিল হা*ন্ট’ ফেজ-২ অভি*যানে আওয়ামী লীগের দুই নেতা গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ ফেজ-২-এর আওতায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-দুলাল মিয়া (৬৫), পিতা মৃত হাজী মোস্তফা, সাং তেলিয়াপাড়া। তিনি ০৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। অপরজন সোলেমান মিয়া (৪২), পিতা মৃত ইমরান মিয়া, সাং হরিনখোলা। তিনি ০২ নম্বর চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, দিনভর পরিচালিত অভিযানের অংশ হিসেবে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনুর ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে