ধোপাগুলে অ*বৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রি: ৩ জনের কা*রাদ*ণ্ড
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ AM

ধোপাগুলে অ*বৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রি: ৩ জনের কা*রাদ*ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ১১:৩৬:১২ PM

ধোপাগুলে অ*বৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রি: ৩ জনের কা*রাদ*ণ্ড

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) মজুদ ও বিক্রির দায়ে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মো. মনির হোসেন জানতে পারেন যে, ধোপাগুল এলাকায় কিছু ব্যক্তি অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রি করছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ-এর নেতৃত্বে পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ধোপাগুল এলাকার একটি বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ৯২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে উসমান (৫৫), হাফিজ মোহাম্মদ লাহিন (৩৬) ও জাকির হোসেন (৩৫)-কে আটক করা হয়। তাদের সবার বাড়ি ধোপাগুল, সাহেবের বাজার এলাকায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ আটক তিনজনকে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের বিধি মোতাবেক কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক