ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
ধৃত ছাত্রলীগের কর্মীরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকার এর পুত্র দিপংকর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার পুত্র মো: খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিম এর পুত্র সাদ্দাম হোসেন (৩০)।
জানা যায়, ধৃত ব্যাক্তিরা সহ আরও কয়েকজন সোমবার গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতিয়াইন ইউনিয়ন শাখার ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন,শহীদ মিনারে ফুল দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত তাদের আটক করেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




