লাখাইয়ে আন্তর্জাতিক আদিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

লাখাইয়ে আন্তর্জাতিক আদিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০২:৩৭:০২ পূর্বাহ্ন

লাখাইয়ে আন্তর্জাতিক আদিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন


হবিগঞ্জের লাখাই উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় লাখাই উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও আনসার ভিডিপির কর্মকর্তা মোতালেব মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম এ ওয়ায়েদ ও পবিত্র গীতা পাঠ করেন লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত। 

সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা এ এ এম মহিতুল ইসলাম, উপজেলা মৎস্য  কর্মকর্তা আবু ইউসুফ, লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা নিয়ামত ভুইয়া, তথ্য কর্মকর্তা নাজমিন আক্তার প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর