টঙ্গীতে মুসল্লীদের উপর হা ম লা ও হ ত্যা র প্রতি*বাদে মাধবপুরে সমাবেশ ও বি ক্ষো ভ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

টঙ্গীতে মুসল্লীদের উপর হা ম লা ও হ ত্যা র প্রতি*বাদে মাধবপুরে সমাবেশ ও বি ক্ষো ভ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১২/২০২৪ ০৭:৪২:০০ পূর্বাহ্ন

টঙ্গীতে মুসল্লীদের উপর হা ম লা ও হ ত্যা র প্রতি*বাদে মাধবপুরে সমাবেশ ও বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


বিশ্ব ইজতেমার ময়দানে ঘুমন্ত ও নামাজরত মুসল্লীদের উপর কথিত সাদ পন্থী সন্ত্রাসীদের আক্রমণে ৪ জন হত্যা ও বহু হতাহতের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুম্মা ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  এসময় মাধবপুর উপজেলা উলামা পরিষদ ও তাবলীগ সাথীসহ তৌহিদী জনতার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। 

বক্তারা বলেন, ইজতেমা মাঠে হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন এবং সাদ পন্থীদের অবাঞ্চিত ঘোষনার দাবি জানান।

সবশেষে ইজতিমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হামলায় ৪ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার