ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাখাইয়ের যুবক চুনারুঘাটে নি হ ত
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাখাইয়ের যুবক চুনারুঘাটে নি হ ত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২০/১২/২০২৪ ১০:১৯:৩৯ পূর্বাহ্ন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাখাইয়ের যুবক চুনারুঘাটে নি হ ত

প্রতীকী ছবি


হবিগঞ্জের লাখাইয়ের কাসিমপুর গ্রামের এক যুবক ট্রাক চাপায় চুনারুঘাটে নিহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর)    বিকেলে চুনারুঘাটের চন্ডীছড়া ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম সজল মিয়া। সে  লাখাই উপজেলার মোড়াকরি  কাশিমপুর গ্রামের বাসিন্দা।  

প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়,  মোটরসাইকেলটি চন্ডীছড়া চা বাগান এলাকায় দূর্ঘটনা ঘটলে  আরোহী সজল মিয়া বালুর ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান। ফলে ট্রাকের চাকায় পিষ্ট হন সে। দূর্ঘটনাস্থানেই তাঁর মৃ ত্যু হয়।

এ বিষয় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নুর আলম বলেন, লাশ হাসপাতালে রয়েছে। ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘাতক চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / রহমান