তাহেরির বি*রুদ্ধে মা ম লা প্র*ত্যাহারের দাবিতে মাধবপুরে মানববন্ধন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

তাহেরির বি*রুদ্ধে মা ম লা প্র*ত্যাহারের দাবিতে মাধবপুরে মানববন্ধন

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৪ ০৭:৩৮:২৮ পূর্বাহ্ন

তাহেরির বি*রুদ্ধে মা ম লা প্র*ত্যাহারের দাবিতে মাধবপুরে মানববন্ধন

ছবি: নিজস্ব


বিশিষ্ট ইসলামি বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরি বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে তাহেরির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়।

এসময় মাওলানা ইউনুস আনসারীর সভাপতিত্বে বক্তব্য দেন,পীর হযরত মাওলানা সৈয়দ আব্দুল আউয়াল বুল বুল চিশ্বতী, হযরত মাওলানা মুফতি জাকিউর রহমান কাদেরী আল হোসাইনি, ক্বারী মিজানুর রহমান আজিজী, হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ নূরী, মোঃ শফিক উদ্দিন খাঁন, মোঃ মাসুদুর রহমান মাছুম,হযরত, মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা ক্বারী আতিকুর রহমান আতিক, মাওলানা তারেক হাসান মাহদী,খাদিমুল ইসলাম আল হাসানী প্রমূখ।

বক্তারা বলেন, এ মিথ্যা  মামলা প্রত্যাহার না হলে  আহলে সুন্নাত ওয়াল জামাত  কঠোর কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি  এই মামলা বিষয়ে অন্তবতি সরকারের কাছে নিরেপক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানান বক্তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার