হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দু'পক্ষের সং ঘ র্ষে শতাধিক আ হ ত
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দু'পক্ষের সং ঘ র্ষে শতাধিক আ হ ত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৪ ০৭:৪৭:৪১ পূর্বাহ্ন

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দু'পক্ষের সং ঘ র্ষে  শতাধিক আ হ ত

ফাইল ছবি


হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিরঘাট গ্রামের জামে মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় একই গ্রামের মুরুব্বি মো. তাইবুল্লাহ ও আলহাজ মিয়ার মধ্যে। বর্তমানে মসজিদের কোনও কমিটি না থাকায় আলহাজ মিয়া ওই টাকা মসজিদের উন্নয়নে কাজে লাগাতে চান। আর তাইবুল্লাহসহ একটি পক্ষ ওই টাকা ব্যাংকে রাখতে চান। এ নিয়ে শুক্রবার রাতে টঙ্গিরঘাট গ্রামে একটি বৈঠক হয়। ওই বৈঠকে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শতাধিক আহতের মধ্যে গুরুতর আহত আনুমানিক ৫০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর  হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া অন্যদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর কবির জানান , সকালে  ‘মসজিদের টাকা নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’ কেউ যদি অভিযোগ করেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার