ছবি: নিজস্ব
হবিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে মোহাম্মদ আতিকুল হক যোগদান করেছেন।রবিবার ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় যোগদান করেন।
পুলিশের এই কর্মকর্তা যোগদান উপলক্ষে পুলিশ সুপার অফিস কক্ষে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এ সময় উপস্থিত হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো: রেজাউল হক খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), পুলিশ সুপার, হবিগঞ্জ প্রভাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ।তিনি হবিগঞ্জ জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখতে সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জৈন্তাবার্তা / রহমান




