মাধবপুরে আর্ন অ্যান্ড লিভ'র কম্বল বিতরণ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

মাধবপুরে আর্ন অ্যান্ড লিভ'র কম্বল বিতরণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ০১:২৮:৪৮ পূর্বাহ্ন

মাধবপুরে আর্ন অ্যান্ড লিভ'র কম্বল বিতরণ


হবিগঞ্জের মাধবপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আর্ন অ্যান্ড লিভ এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে শতাধিক অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আর্ন অ্যান্ড লিভ'র প্রতিষ্ঠাতা পরিচালক যুক্তরাজ্য প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসীর সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলা টিভির মাধবপুর উপজেলা প্রতিনিধি সংগঠনের হবিগঞ্জ জেলা সমন্বয়ক হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

বিশেষ অতিথির বক্তব্য দেন চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য ছায়েদুর রহমান, মাধবপুর উপজেলা কৃষকদলের সভাপতি মুখলেছুর রহমান সোহেল, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজসেবক খায়রুল ইসলাম, আবুল খায়ের, ফারুক শাহ, আনোয়ার হোসেন বেলাল, চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জুয়েল, আর্ন অ্যান্ড লিভ এর সদস্য কানিজ ফাতেমা সোনিয়া, আব্বাস উদ্দিন শিমুল, নাকিব আহমেদ প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর