ওরস থেকে ফেরার পথে সুনামগঞ্জে দু*র্ঘটনায় নি*হত ২
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ AM

ওরস থেকে ফেরার পথে সুনামগঞ্জে দু*র্ঘটনায় নি*হত ২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ০২:৩০:১৪ AM

ওরস থেকে ফেরার পথে সুনামগঞ্জে দু*র্ঘটনায় নি*হত ২


ওরস থেকে ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজিচালিত অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়েছে। এতে চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসন (৩৩)।

গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- দুর্লভপুর গ্রামের আলী আকবর (৩০), আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ এলাকার ইশবপুরের ওরস থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ জন যুবক। অটোরিকশাটি সিলেট-সুনামগঞ্জ সড়কের আহসান মারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাচালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী নূর ও জমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুর রশীদ সরকার। তিনি জানান, দুর্ঘটনা পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক