হবিগঞ্জ মহাসড়কে সিএনজি দু* র্ঘ টনা ১ নি হ ত ১০ জন আ হ ত
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ PM

হবিগঞ্জ মহাসড়কে সিএনজি দু* র্ঘ টনা ১ নি হ ত ১০ জন আ হ ত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ১০:২৫:৩৫ AM

হবিগঞ্জ মহাসড়কে সিএনজি দু* র্ঘ টনা ১ নি হ ত ১০ জন আ হ ত

ছবি: নিজস্ব


হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক শালদিঘা পাউন্না সড়ক নামক স্থানে ৮ ফেব্রুয়ারি  শনিবার বিকেলে  সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ১ নিহত ১০ জন আহত  হয়েছে । 

প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায় হবিগঞ্জ ছেড়ে আসা সিএনজি বেপরোয়া চালানো  করনে নিয়ন্ত্রণ  হারিয়ে   অটোরিকশার সাথে  মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনাটা সংঘটিত হয়েছে। সিএনজি  রাস্তার নিচে খালে পড়ে যায়।  এ সড়ক দূর্ঘনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে স্থানীয় সু্ত্র জানায়  এ দূর্ঘটনাটায়  আহত ১০ জন। 

স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে   হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম ঠিকানা জানা যায়নি। এ দূর্ঘটনাটা সংবাদ পেয়ে লাখাই থানার ওসি বন্দে আলী ও স্থানীয় সাংবাদিকরা   ঘটনা স্থলে ছুটে যান  ।  

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন সংবাদ পেয়ে আমার থানার পুলিশ কে পাঠিয়েছি। উপস্থিত লোকজনের আলাপ তারা জানান এ দূর্ঘটনার পর পর সিএনজি অটোরিকশা চালক পালিয়ে গেছে। সড়ক দূর্ঘনার সিএনজি হবিগঞ্জ থ ১১- ৮৮৫৪ ও হবিগঞ্জ থ ১১ -৪৩৯৩ একটি গাড়ী সড়কে অপর গাড়ীটি সড়ক থেকে অদূরে পড়ে আছে। 

জৈন্তাবার্তা / সুলতানা