হবিগঞ্জে ডা*কাতি ও হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*ফতার
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ PM

হবিগঞ্জে ডা*কাতি ও হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*ফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০১:১৩:৪৬ AM

হবিগঞ্জে ডা*কাতি ও হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*ফতার


হবিগঞ্জে ডাকাতি ও হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৯ এর সদস্যরা। ডাকাতি করে ফেরার পথে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে খুন করে ডাকাতদল। এ মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার শিমলুতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। 

গ্রেফতারকৃত আসামির নাম সালমান উদ্দিন (২৭)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানার উলুকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ৩ জানুয়ারি রাতে ভিকটিম মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ থানাধীন বড়চর তালুগড়াই এলাকায় ঢাকা—সিলেট মহাসড়কের পাশে ফার্দিন—মার্দিন হোটেলে চা পান করার উদ্দেশ্যে যান। চা পান শেষে ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হলে হঠাৎ রাস্তার পাশে থাকা ৮ থেকে ১০ জন ডাকাত লোহার রড ও রামদা দিয়ে আঘাত করে ভিকটিমকে মারাত্মকভাবে আঘাত করে। একপর্যায়ে জীবন বাঁচানোর জন্য ভিকটিম আহত অবস্থায় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাটিতে পড়ে যাযন। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ভিকটিমকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই মো. তাজুল ইসলাম বাদী হয়ে একটি হত্যাসহ ডাকাতির মামলা দায়ের করেছিলেন।

জৈন্তা বার্তা/আরআর