হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কা রা গা রে
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ PM

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কা রা গা রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০৩:৪৫:০১ AM

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কা রা গা রে

ছবি: নিজস্ব


হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানকে ৯ জন ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে প্রেরন করেছে আদালত।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় কঠোর গোপনীয়তার মাধ্যমে পুলিশ তাকে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল আলীম এর আদালতে হাজির করলে, আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি নাজমুল ইসলাম জানান, মজিদ খান কে আদালত হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে রাতে তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করে। মজিদ খানের বিরুদ্ধে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বানিয়াচঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৯ জন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার