ফাইল ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়া (৩২) নামে প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি ) রাত ৯ টার দিকে র্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকা থেকে সফর মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সফর মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও নবীগঞ্জ থানার মামলা নং-০৫ এর পলাতক প্রধান আসামী।
পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়াকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানার মামলা নং-০৫ দায়ের করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকায় অভিযান চালায় র্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ। অভিযানে সফর মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ।
জৈন্তাবার্তা / মনোয়ার




