ছবি: নিজস্ব
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৬৩ বোতল মদ ও অটোরিকশাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( ১৫ ফেব্রুয়ারি ) রাত ২ টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, প্রসঞ্জিত রায় (২৭), সে উপজেলার মক্রমপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামের প্রতাকি রায়ের পুত্র। অন্যজন হলেন,সদর উপজেলার উমেদনগর গ্রামের দরবেশ আলীর পুত্র আবুল কালাম (৫০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মুল্যের ৬৩ বোতল বিদেশী রয়েল স্টেজ ডিলাক্স উইস্কি মদ জব্দ করে। এসময় ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও তাদের সঙ্গীয় উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামের অজিত দাসের পুত্র উত্তম দাস (২৮) পালিয়ে যায়। পলাতক উত্তম দাসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




