শায়েস্তাগঞ্জে সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ PM

শায়েস্তাগঞ্জে সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০৪:৫৯:৪৪ AM

শায়েস্তাগঞ্জে সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সংঘাত নয় ,শান্তি ও সমপ্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে । 

সোমবার (১৭ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলা আয়োজনে এ আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয় ।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এম আই  পিএস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস। 

পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও পিএফজি মুসলিম ধর্মীয় নেতা তোফায়েল আহমেদ মনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার (তদন্ত) ওসি আল আমিন মীর।

স্বাগত বক্তব্য রাখেন পিএফজি এম্বাসেডর মোঃ আব্দুস সালাম মেম্বার,প্রবন্ধ ও অঙ্গীকারনামা পাঠ করেন আল আমিন সাইফী । পিএফজি সাংগঠনিক কার্যক্রম করেন সিলেট রিজিওন কোর্ডিনেটর আকলিমা চৌধুরী । 

এছাড়াও আরও বক্তব্য রাখেন , পিএফজি এম্বাসেডর প্রভাষক কামরুল হাসান রিপন , পিএফজি বীর মুক্তি যোদ্ধা কাজী গোলাম মর্তুজা , শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক  সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী , জামাতে ইসলাম শায়েস্তাগঞ্জ পৌর শাখা সেক্রেটারি মোঃ ইয়াসিন খান ,  উপজেলা পিএফজি সদস্য সুশান্ত পাল চৌধুরী , পিএফজি সদস্য ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , এডভোকেট শামীম চৌধুরী , সাংবাদিক মোঃ আব্দুল হক রেনু , শায়েস্তাগঞ্জ পৌর সভা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি সুমন চন্দ্র দেব , ব্রাম্মনডোরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নানটু সূত্রধর সহ উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইমাম,স্কুল শিক্ষক সহ আরো অনেকেই। 

জৈন্তাবার্তা / মনোয়ার