হবিগঞ্জে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উ দ্ধা র
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ AM

হবিগঞ্জে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উ দ্ধা র

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০৯:৫৭:০৫ AM

হবিগঞ্জে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উ দ্ধা র

ফাইল ছবি


 হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।

মারা যাওয়ারা হলেন- উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে অনিক মিয়া।

চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, “পৃথক স্থান থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাদের মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলা যাবে।” 

জৈন্তাবার্তা / মনোয়ার