মাধবপুরে অ বৈ ধভা বে মাটি উত্তোলণ ও বিক্রির দায়ে অর্থদ*ণ্ড
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

মাধবপুরে অ বৈ ধভা বে মাটি উত্তোলণ ও বিক্রির দায়ে অর্থদ*ণ্ড

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০৬:৫৩:১৪ পূর্বাহ্ন

মাধবপুরে অ বৈ ধভা বে মাটি উত্তোলণ ও বিক্রির দায়ে অর্থদ*ণ্ড

ছবি: নিজস্ব


মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়ায় অবৈধভাবে মাটি উত্তোলণ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত  মাহবুবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত। মাহবুবুর রহমান হালুয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।  তাকে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারা অনুযায়ী   অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। মাধবপুর থানা পুলিশের একটি টিম এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন।

জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে দৈনিা জৈন্তা বার্তাকে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম।

জৈন্তাবার্তা / মনোয়ার