হবিগঞ্জে ট্রাকের ধা*ক্কায় মাছ ব্যবসায়ী নি*হত
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জে ট্রাকের ধা*ক্কায় মাছ ব্যবসায়ী নি*হত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ০২:২৬:২৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে ট্রাকের ধা*ক্কায় মাছ ব্যবসায়ী নি*হত

প্রতীকী ছবি


হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল মজিদ বুধবার সকালের দিকে তার নিজ পুকুরের মাছ ধরে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তিনি রাস্তা পারাপারের সময় লাখাই থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে আব্দুল মজিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবালিত গাড়িটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জৈন্তা বার্তা/আরআর