ছবি: নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা -২০২৫ এর পরীক্ষার্থীদের নিকট থেকে পরীক্ষার ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রতিকার চেয়ে দাখিল পরীক্ষার্থী ওসমান গনি, সিয়াম,রাজিব,আবদুল্লাহ ও নুরুল ইসলাম ১৯ ফেব্রুয়ারী একখানা লিখিত অভিযোগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের নিকট থেকে বিধিবহির্ভূত ভাবে নির্ধারিত ফি ২ হাজার ১৫০ টাকার স্থলে ৪ -১১ হাজার টাকা আদায় করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।অভিযোগে আরোও জানা যায় ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও অর্থ আদায়ের কোন রশিদ দেওয়া হয়নি।
অভিযোগ সূত্রে আরোও জানা যায় মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার উপবৃত্তিধারী শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন আদায় করে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায় মাদ্রাসা কর্তৃপক্ষের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পরীক্ষার্থীরা বুধবার (১৯ ফেব্রুয়ারী) উপজেলার স্থানীয় বুল্লাবাজার ও উপজেলা সদরে মাদ্রাসার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে।
জৈন্তাবার্তা / রহমান




