ছবি : ফাইল ফটো
জলসুখা ইউনিয়নিয়নে পাল্টা পাল্টি আহ্বায়ক কমিটি গঠন। আজমিরীগঞ্জের বি এন পির উত্তপ্ত রাজনীতি এখন ইউনিয়নে ছরাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক আহমেদ আলী মুকিবের একটি গ্রুপ,ও সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, একটি গ্রুপ, নেতৃত্বের প্রতিযোগিতায় এখন উত্তপ্ত আজমিরীগঞ্জ উপজেলা বি এন পি পাশাপাশি এখন ইউনিয়ন পর্যায়ে চলে গেছে রাজনীতি । দল গোছানোর চেষ্টা উভয় পক্ষই এতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে পাল্টা পাল্টি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পক্ষে-বিপক্ষে সভা সমাবেশ করেন জলসুখা ইউনিয়ন বি এন পি দুই পক্ষই। এতে এলাকায় আলোচনার ঝড় বইছে । ২টি আহবায়ক কমিটি গঠন হয় ।আহমেদ আলী মুকিব গ্রুপের ২১জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।
উপ জেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার ও সিনিয়র আহ্বায়ক শামছুল আলম এই কমিটির অনুমোদন দিয়েছেন।এবং সন্ধায় জলসুখা বাজারে ডাঃ জীবন গ্রুপে ৭১ সদস্য বিশিষ্টি আহ্বায়ক কমিটি গঠন করে। উপ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মফিজুর রহমান ও মোঃ মোশারফ হোসেন বাবুল সিনিয়র আহ্বায়ক এই কমিটির অনুমোদন দিয়েছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




