চুনারুঘাটে এক শিক্ষক হবিগঞ্জে আ ট ক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ AM

চুনারুঘাটে এক শিক্ষক হবিগঞ্জে আ ট ক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০৮:৫৫:২০ AM

চুনারুঘাটে এক শিক্ষক হবিগঞ্জে আ ট ক

ছবি: নিজস্ব


বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলায় জেলার চুনারুঘাট উপজেলার গোলগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির আহমেদ (৪৭) কে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাটানো হয়েছে। তার বাড়ি চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আদমপুর গ্রামে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ আলমগীর কবির জানানা,  বুধবার রাতে হবিগঞ্জ শহরে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন হামলা মামলার অভিযোগ রয়েছে বলে জানানো হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার