বাহুবলে মহিলা জা মা য়া ত নেতৃকে হ*ত্যা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ AM

বাহুবলে মহিলা জা মা য়া ত নেতৃকে হ*ত্যা

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০২/২০২৫ ১০:১৪:১২ AM

বাহুবলে মহিলা জা মা য়া ত নেতৃকে হ*ত্যা

ফাইল ছবি


হবিগঞ্জের বাহুবলে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবলের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে ডেগার স্টেপ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত মিনারা বেগম (৩৮) উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্ব পালন করতেন। তিনি মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।

নিহতের স্বামী জানান, ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে উপজেলায় সরকারী পোগ্রাম শেষ করে হবিগঞ্জে রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট অফ, পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে। তার স্ত্রী কাটের উপর পরে ডেগার স্টেপ করা অবস্থায় পরে আছে।

খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান ও মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুৃল ইসলাম, ইউএনও গিয়াস উদ্দীন ঘটনাস্থলে পৌঁছেন।

বিষয়টি জৈন্তাবার্তা-কে নিশ্চিত করেছেন বাহুবল সার্কেল জহিরুল ইসলাম।

জৈন্তাবার্তা / মনোয়ার