মাধবপুরে মেয়েকে ধ*র্ষণের অভিযোগে বাবা গ্রে*প্তার
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ AM

মাধবপুরে মেয়েকে ধ*র্ষণের অভিযোগে বাবা গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৫ ০২:৪৪:৪১ AM

মাধবপুরে মেয়েকে ধ*র্ষণের অভিযোগে বাবা গ্রে*প্তার

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে নিজের মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা গ্রামের নিজ বাড়ি থেকে সাক্কু মিয়াকে (৪৫) আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বেংগাডুবা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সাক্কু মিয়া তার প্রথম স্ত্রী রুনা বেগমের যোগসাজসে গত কয়েক মাস ধরে তৃতীয় স্ত্রী সালমা আক্তারের গর্ভজাত মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। রুনা আক্তার ভিক্টিমকে গর্ভনিরোধক পিল খেতে বাধ্য করতেন। শুক্রবার রাতে প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে সাক্কু মিয়াকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল গিয়ে সাক্কুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ও ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, সাক্কু মিয়া পাঁচটি বিয়ে করলেও প্রথম স্ত্রী রুনা বেগম ছাড়া অন্য স্ত্রীরা সাক্কুকে তালাক দিয়ে চলে গেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


জৈন্তা বার্তা/আরআর