হবিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা ও অনুদান প্রদান
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ AM

হবিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা ও অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০২/২০২৫ ০৫:০১:৫৪ AM

হবিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা ও অনুদান প্রদান

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচঙ্গে গোলাম আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে শিকন্দরপুর মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: তাজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শচীন্দ্র কলেজের গভংর্নি বডির সভাপতি হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনজুর উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব দাবিদুর রহমান, প্রফেসর অহিদুর রহমান,শচ্রীন্দ্র কলেজের অধ্যক্ষ এ এস এম সুফিয়ান, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ফতেগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানা লাল দাশ, শিক্ষার্থী সুজিনা আক্তার, রবিন শীল প্রমুখ।

পরে বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কলেজের ৭২ জন শিক্ষার্থীর মাঝে নগদ টাকা ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার