বীর মুক্তিযো*দ্ধা মুহাম্মদ আব্দুল কবির আর নেই
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ AM

বিভিন্ন মহলের শোক প্রকাশ

বীর মুক্তিযো*দ্ধা মুহাম্মদ আব্দুল কবির আর নেই

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ১১:০৮:৫৫ AM

বীর মুক্তিযো*দ্ধা মুহাম্মদ আব্দুল কবির আর নেই

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শিক্ষা বিস্তারে অনবদ্য রেখে না ফেরার দেশে চলে গেছেন শিক্ষানুরাগী ও সমাজসেবী শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির (৭১)।

সোমবার ( ৩ মার্চ)  সকাল সোয়া দশটায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির হবিগঞ্জের শিক্ষাবিস্তােেরে ব্যাপক ভূমিকা পালন করেন।

তিনি জায়গা ও অর্থ দিয়ে নিজ গ্রামে মায়ের নামে ‘জহুর চান বিবি মহিলা কলেজ’ এবং হবিগঞ্জের আনন্দপুরে নিজের নামে কবির কলেজিয়েট একাডেমি স্থাপন করেন। সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবাসপুর জামে মসজিদ, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে মসজিদুল আমিন, বাবার নামে বিরামচর গ্রামে আশরাফ উল্লাহ হাফিজিয়া মাদ্রাসাসহ অসংখ্য প্রতিষ্ঠান তিনি নির্মাণ করেছেন নিজ অর্থে। 

বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির ১৯৫৩ সালে ৩১ ডিসেম্বর সাবাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে তিনি শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বৃন্দাবন সরকারি কলেজে পড়ার সময় তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭১ সালে তিনি শায়েস্তাগঞ্জ সর্বদলীয় সংগ্রাম পরিষদের সক্রিয় সদস্য ছিলেন। ১৯৭১ সালে তিনি ক্যাপেটন এজাজ আহমদ চৌধুরীর অধীনে হবিগঞ্জ ও মৌলভীবাজরের বিভিন্ন যুদ্ধ ক্ষেত্রে অসীম সাহসিকতার পরিচয় দেন। স্বাধীনাতার পরে তিনি ব্যবসার সাথে জড়িত হন। ১৯৭৬ সালে তিনি আশরাফিয়া লাইব্রেরী ও ১৯৮৪ সালে নিশান ওভারসীজ পরে আইডিয়াল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জনশক্তি রপ্তানীতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হবিগঞ্জ সমিতি, জালালাবাদ এসাসিয়েশন ও হবিগঞ্জ প্রেস ক্লাবের তিনি আজীবন সদস্য ছিলেন। 

ধর্মভীরু আাব্দুল কবির নিজের পৈত্রিক ভিটাও মসজিদে দান করেছেন। যার ভাড়ায় মসজিদের ইমাম মুয়াজ্জিজের সম্মানি দেওয়া হয়। তঁার মৃত্যুতে মরহুমের নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মরহুম আলহাজ মুহাম্মদ আব্দুল কবির জীবদ্দশায় ইসলাম ধর্মের মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার আমৃত্যু চেষ্টা করে গেছেন। সদালাপী, দানশীল, পরোপকারী ও সহজ-সরল প্রকৃতির আব্দুল কবির অসংখ্যবার পবিত্র হজ্বব্রত পালন করেছেন এবং নিজ টাকায় এলাকার অনেককে হজ্ব করার সুযোগ দিয়েছেন। 

তিনি সবসময় অগ্রসর চিন্তা করতেন। ব্যবসায়িক মনোভাবকে উপেক্ষা করে তিনি কেবল ভবিষ্যত প্রজন্মকে জ্ঞানের আলোয় শিক্ষিত করতেই প্রতিষ্ঠা করেছেন স্কুল, কলেজ, মাদ্রাসা ও অসংখ্য মসজিদ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মানবসেবায় ব্রতী আব্দুল কবির নিজে সংসারী না হলেও রেখে গেছেন হাজার হাজার শিক্ষাথর্ী, অসংখ্য শিক্ষক, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী। চির কুমার মুক্তিযোদ্ধা কবির অগণিত শিক্ষার্থীকেই মনে করতেন তাঁর সন্তান। মরহুমের বড় ভাই সিরাজ হক ছিলেন সুসাহিত্যিক, জেলা শিক্ষা অফিসার ও বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। মেঝো ভাই আব্দুস শহীদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো ও সর্বশেষ একনজর তাঁকে দেখার জন্য তাঁর মরদেহ তাঁর নিজ হাতে গড়া জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে রাখা হবে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল এগারোটায় জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে এই সূর্য সন্তানেকে।

শোক প্রকাশঃ

বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের মতো একজন মানুষের মৃত্যু আমাদের জন্য অনেক বড় ক্ষতি ও কষ্টের। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। 

শোক প্রকাশ করেছেন সাবেক সচিব অশোক মাধব রায়,  যুগ্ম সচিব আব্দুল হাই আল মাহমুদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আমানুল্লাহ ফেরদৌস, জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান,  বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. জহিরুল হক শাকিল,  শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস, সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের হবিগঞ্জ প্রতিনিধি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফরিদ আহমদ অলি, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান,জহুর চান বিবি মহিলা্ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কবির কলেজিয়েট একাডেমিক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন শাওন, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, পৌর যুবদল আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, আশরাফ উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ শাব্বির আহমদ, সমাজসেবী শাহজান মিয়া (মুরুব্বি) প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার