লাখাইয়ে অষ্টপ্রহর নাম কী র্ত ন ও লীলা কী র্ত ন শুরু
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ AM

লাখাইয়ে অষ্টপ্রহর নাম কী র্ত ন ও লীলা কী র্ত ন শুরু

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ১০:০৫:৪৭ AM

লাখাইয়ে অষ্টপ্রহর নাম কী র্ত ন ও লীলা কী র্ত ন শুরু

ছবি: নিজস্ব


বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায়  লাখাই উপজেলার ১নং ইউনিয়নের স্বজনগ্রাম গুপ্তহাটি শ্রী শ্রী হরি সংঘ মন্দিরে ৫৩তম বার্ষিকী মহোৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন অষ্টপ্রহর  ও  লীলাকীর্তন শুরু।

গুপ্তহাটি শ্রী শ্রী হরি সংঘ মন্দিরের উদ্যোগে আয়োজিত  দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে পরিবেশন করা হয় হরিনাম সংকীর্তন ও লীলাকীর্তন। এতে অংশ গ্রহণ করেন দেশের খ্যাতনামা কীর্তন লীলা দল ।

আজ প্রথম দিন ৫ মার্চ  রোজ বুধবার  অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন পরিবেশন হবে, আগামীকাল ৬ মার্চ লীলাকীর্তন পরিবেশন হবে। -এ ধর্মানুষ্ঠানে সনাতন ধর্মালম্বীসহ জাতি, ধর্ম নির্বিশেষে সকল বয়সের শতশত লোকের সমাগম ঘটবে।

জৈন্তাবার্তা / সুলতানা