বাহুবলে পু লি শে র বিশেষ অভি*যানে গ্রে প্তা র ৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ AM

বাহুবলে পু লি শে র বিশেষ অভি*যানে গ্রে প্তা র ৬

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ০৪:১১:২৩ AM

বাহুবলে পু লি শে র বিশেষ অভি*যানে গ্রে প্তা র ৬

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহার নামীয় আসামী সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এলাকার চিহ্নিত অপরাধী ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী সহ ৬ জনকে  গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার সুঘর এলাকার ডাকাত ফারুক মিয়া (৩৫), উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের এরশাদ মিয়া (২৭ ), পুটিজুরী ইউনিয়নের মধ্যম ভবানীপুর এলাকার মোমেদ আলী (২৮) ও তার ছেলে  আল আমিন মিয়া (২৫), তিতারকোনা গ্রামের আফজল মিয়া (২৬), স্বস্তিপুর এলাকার নাছির মিয়া (৩৫)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম। 

জৈন্তাবার্তা / মনোয়ার